৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি নির্দেশনা
গল্পটা অনেক বড়, আগামী ২৯ অক্টোবর ৪৩তম BCS প্রিলি. পরীক্ষা , সময় কম, তাই বলে পড়বেন না !! একটু সময় নিয়ে পড়ে নিন , হয়তো উপকারে আসতে পারে !!
আগামী ২৯ অক্টোবর, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় ৪৩তম BCS প্রিলিমিনারি (MCQ Type) পরীক্ষা । প্রথমেই BCS প্রার্থী প্রিয় ভাই-বোনদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা !!
৪৩তম BCS প্রিলি. প্রার্থী প্রিয় ভাই-বোনদের পরীক্ষার হলে যাওয়ার পূর্ব প্রস্তুতি ও করনীয়:
পিএসসি’র প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার ক্লিয়ার ফাইলে যত্ন করে রেখে দিন।
পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম BCS পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) আসন ব্যবস্থা খুজেঁ নিন।
সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনাগুলো ভালো করে পড়ে নিন এবং আপনার পিএসসি’র রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নির্ধারিত কেন্দ্রের নাম ও ঠিকানা ফাইলে কাগজে লিখে রাখুন।
OMR বৃত্ত ভরাট করার জন্য নতুন ২টি Matador i-teen কালো রংয়ের বলপেন ক্রয় করে ১ ইঞ্চি পরিমান কালি শেষ করে কেন্দ্রের পরীক্ষার জন্য ইরেজার ও পেন্সিলসহ ও স্বাস্থ্যবিধির জন্য ১টি মাস্ক সংগ্রহ করে রাখুন আপনার ক্লিয়ার ফাইলে।
কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর ও যে কোন ধরনের ইলেকট্রনিক ডিবাইস নেওয়া থেকে বিরত থাকবেন।
আগামী ২৯ অক্টোবর, শুক্রবার সকালে পরীক্ষার কেন্দ্রে সকাল ৮ টায় যাওয়ার আগে ভালো করে পরিমানমত নাস্তা করে নিন। কারন ২ ঘন্টার পরীক্ষা।
আগামী ২৯ অক্টোবর, শুক্রবার আপনার পিএসসি’র রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী নির্ধারিত কেন্দ্রের গেইটে সকাল ৮ টায় উপস্থিত থাকবেন।
পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে সকাল ৮:৩০ ঘটিকায় প্রবেশ করুন। কারন কর্তৃপক্ষ মাস্ক ছাড়া পরীক্ষার হলে ঢুকতে দিবে না ।
পরীক্ষার কেন্দ্রে OMR বৃত্ত ভরাট করার জন্য উত্তরপত্র পাবেন সকাল ৯:৩০ ঘটিকায়। উত্তর পত্র পাওয়ার সাথে সাথেই উত্তরপত্রে দেওয়া নির্দেশনাগুলো ভালো ভাবে পড়ে নিবেন।
তারপর আপনার নিজ জেলা ও পিএসসি’র রেজিস্ট্রেশন নম্বর প্রবেশপত্র অনুযায়ী সতর্কভাবে OMR বৃত্ত ভরাট করবেন। পরীক্ষায় হাজিরা খাতায় স্বাক্ষর করবেন। যেন কোন প্রকার ভুল না হয়। কারন এখানে ভুল করলে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েও ফলাফল মিস করতে পারেন।
OMR পেপারে ০১ থেকে ২০০ নাম্বারের সিরিয়াল ঠিক আছে কিনা চেক করে নিবেন।
পরীক্ষার কেন্দ্রে OMR পেপারে পরিদর্শকের স্বাক্ষর নিতে ভুলবেন না । কারন পরিদর্শক স্বাক্ষর করলে আপনার ভুলগুলো পরিদর্শকের চোখে পড়লে, ভুল সংশোধনের সুযোগ থাকবে।
প্রশ্ন পাওয়ার সাথে সাথেই প্রশ্নের সেট কোড OMR পেপার উত্তরপত্রের সাথে মিলিয়ে নিবেন।
মনে রাখবেন পরীক্ষার হলে Time Management &
Technique খুবই গুরুত্বপূর্ণ। আপনি ২০০ প্রশ্নের উত্তর দিতে ১২০ মিনিট সময় পাবেন। ১ টি প্রশ্নের উত্তর দিতে বৃত্ত ভরাটসহ সময় পাবেন ৩৬ সেকেন্ড।
আপনি ২০০ প্রশ্নের মধ্যে গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ৩০ টি প্রশ্ন এবং নৈতিকতা, মুল্যবোধ ও সুশাসন এর ১০ টি প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলেও পরীক্ষার নির্ধারিত সময়ের শেষ ২৫ মিনিট সঠিক উত্তর দিতে বৃত্ত ভরাট করবেন।
প্রথম ১০০ মিনিট কোন ভাবেই গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ৩০ টি প্রশ্নের উত্তর দিতে বৃত্ত ভরাট করবেন না। শেষ ২৫ মিনিট এর আগের ৫ মিনিট নৈতিকতা, মুল্যবোধ ও সুশাসন এর ১০ টি প্রশ্নের সঠিক উত্তর জানলে বৃত্ত ভরাট করবেন।
তাহলে বাকি থাকে ১৬০ টি প্রশ্নের জন্য মোট ১২০ মিনিটের মধ্যে ৯৫ মিনিট। অর্থাৎ বাকি ১৬০টি প্রশ্নের উত্তরের জন্য ১ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে বৃত্ত ভরাটসহ সময় পাবেন ৩৫ সেকেন্ড।
প্রতিটি প্রশ্নের উত্তর দিতে বৃত্ত ভরাট করার আগে প্রশ্ন ভালোভাবে পড়ে নিবেন। তারপর উত্তরের সব অপশনগুলো ভালোভাবে পড়ে নিবেন। খুব সাবধান !!
উত্তেজনা বশতঃ সকল অপশনগুলো ভালোভাবে না পড়ে বৃত্ত ভরাট করবেন না। প্রশ্নের মান অনুয়ায়ী কমপক্ষে ১৩৫ অথবা ১৪৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করবেন। তবে ভুল উত্তরের পরিমান যেন ২০ টি প্রশ্নের বেশি না হয়।
১ম ৩০ মিনিটেই যে প্রশ্নগুলো আপনার কাছে সহজ ও সঠিক উত্তর মনে হবে সে প্রশ্ন দিয়েই ক্রমান্বয়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে OMR পেপারে বৃত্ত ভরাট শুরু করবেন।
যে প্রশ্নের সঠিক উত্তর দিবেন, সে প্রশ্নের পাশে সাথে সাথেই একটা চিহ্ন দিয়ে রাখুন। সঠিক উত্তর মোট কতটি করছেন গননা করে প্রশ্নের পাশে ছোট করে নোট করে লিখে রাখুন।
পরবর্তীতে যে প্রশ্নগুলো উত্তর করতে পারেন নাই। এখন আবার চেষ্টা করুন । শুধু সঠিক উত্তর জানলেই OMR পেপারে বৃত্ত ভরাট করুন। এভাবে যতটি সঠিক উত্তর করবেন পুনরায় গননা করে যোগ করুন মোট কতটি সঠিক উত্তর OMR পেপারে বৃত্ত ভরাট করছেন।
পিএসসি এমন কিছু ৫/৬ টি আজব প্রশ্ন দিবে, যা উত্তরের দিতে আপনার অনেক সময় নষ্ট করবে। অযথা না পারা এমন কিছু কয়েকটি আজব প্রশ্ন নিয়ে সময় নষ্ট করবেন না।
তাতে করে আপনি সময়ের কাছে হেরে যেতে পারেন । অযথা সময় নষ্ট না করা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, বিসিএস প্রার্থীদের এটাও এক ধরনের পরীক্ষা ও যোগ্যতা নির্নয়ের মাপকাঠি। এই প্রশ্নগুলো অবশ্যই ক্রস দিয়ে বাদ দিয়ে দিবেন।
আবার কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনি জীবনেও পড়েন নাই, এ প্রশ্ন গুলোকে ক্রস দিয়ে পরের প্রশ্নে চলে যান। ক্রস দেওয়া মানে দ্বিতীয় বার আপনি এই প্রশ্নে আসবেন না।
কিছু প্রশ্ন থাকবে ফিফটি ফিফটি চান্সের। প্রশ্নগুলোকে মার্ক করে রাখতে পারেন। যদি এরকম হয় ফিফটি ফিফটি চান্সের ২০ টি প্রশ্নের মধ্যে ১০ টি হতে পারে আর ১০ টি ভুল হতে পারে ।
তাহলে যোগ-বিয়োগ করে যদি বোনাস ৫ মার্ক থাকে। তাহলে ঐ ২০ টি প্রশ্নের সঠিক উত্তর OMR পেপারে বৃত্ত ভরাট করবেন।
তারপর শেষ ২৫ মিনিট এর আগের ৫ মিনিট নৈতিকতা, মুল্যবোধ ও সুশাসন এর ১০টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিত জানবেন , সে প্রশ্নগুলোর সঠিক উত্তর OMR পেপারে বৃত্ত ভরাট করবেন।
তারপর আপনি ২০০ প্রশ্নের মধ্যে গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ৩০ টি প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার নির্ধারিত সময়ের শেষ ২০ মিনিট ঠান্ডা মাথায় সঠিক উত্তর OMR পেপারে বৃত্ত ভরাট ক্রমান্বয়ে শুরু করবেন।
তারপর যদি সময় থাকে মোট কতটি সঠিক উত্তর OMR পেপারে বৃত্ত ভরাট করছেন এবং কতটি মোট ফিফটি ফিফটি চান্সের উত্তর বৃত্ত ভরাট করছেন গননা শেষ করে পরিদর্শকের হাতে যথাসময়ে উত্তরপত্র OMR পেপার জমা দিয়ে পরীক্ষার হল থেকে প্রস্থান করে সোজা আপনার আবাস্থলে ফিরবেন।
সঠিক উত্তরগুলোসহ বাসায় এসে শুধুমাত্র ফিফটি ফিফটি চান্সের উত্তরগুলো চেক করবেন। আশা করি আপনি ৪৩তম BCS প্রিলিমিনারি (MCQ Type) পরীক্ষায় কাটমার্ক কত পাবেন খুব সহজেই হিসাবটা মিলিয়ে নিতে পারবেন, ইনশাআল্লাহ্ !!
পরিশেষে, আপনাদের পরিকল্পিত পরিশ্রম সফল হউক, স্বপ্ন যাত্রায় আপনারা একধাপ এগিয়ে যান। আবারও BCS প্রার্থী প্রিয় ভাই-বোনদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা !!
শুভেচ্ছান্তে:
আবদুল্লাহ আল মামুন